মাদরাসার পরিচিতি ও আমাদের সম্পর্কেঃ
গ্রামের নাম ভাটি সাভার। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার বৈশিষ্ট্য মন্ডিত নান্দাইল উপজেলার অন্যতম ৩নং নান্দাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পার্শ্বে অর্থাৎ নান্দাইল প্রবেশ করার প্রায় ২ কিঃ মিঃ পশ্চিমে ভাটি সাভার গ্রাম অবস্থিত। এই গ্রামের যাতায়াত ব্যাবস্থা অনেক ভালো।এই গ্রামে বহু খ্যাতিমান মনীষী জন্ম গ্রহণ করেন I আদমশুমারি মতে এই গ্রামের জনসংখ্যা-৪৫১০ জন, এই গ্রামের অধিকাংশ লোক মুসলমান।আর এই মুসলমানদের শিক্ষাব্যবস্থার সূচনা হয় আল্লাহর বাণী- “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” (সূরা: আলাক, আয়াত-১)। মসজিদে নববীতে অবস্থিত ‘সুফফা’ হলো ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। রাসূল (সা:) ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবিগণ প্রথম ছাত্র। সেখান থেকেই ইসলামী শিক্ষার ইতিহাস শুরু হয়। আর ইলমই হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম বা জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন” (সূরা: মুজাদালা, আয়াত- ১১)। ইলম শিক্ষা করার জন্য পথচলা, হাঁটা, কষ্ট করা ইত্যাদিও ইবাদত। এগুলোর মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি। (বুখারি, মুসলিম)। আল্লাহ সুবহানু তা’য়ালা অশেষ মেহেররানীতে ইলম ও আমলের মাধ্যমে মুসলিম জনসাধারনের মধ্যে ইসলামী জিন্দেগীর সহিহ্ নমুনা পেশ করার জন্য উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করার নিমিত্তে মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা ঘটিত হয়।
প্রতিষ্ঠাতা মোছাঃ নাছিমা আক্তার একজন উদারমনস্ক, ধর্মপ্রাণ, ও শিক্ষানুরাগী নারী যিনি নারীর দ্বীনি শিক্ষার প্রসারে নিজেকে নিবেদিত করেছেন। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তাঁর পিতা মরহুম রইছ উদ্দিন আকন্দ ছিলেন একজন শ্রদ্ধাভাজন সমাজসেবক এবং মাতা মরহুমা আমেনা খাতুন ছিলেন ধার্মিক, মমতাময়ী এক আদর্শ নারী। মোছাঃ নাছিমা আক্তার জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের ১২ই মার্চ, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীন কামাটখালী গ্রামে। স্নেহময়ী মা-বাবার আদর-যত্নে তিনি বড় হয়ে উঠেন গ্রাম বাংলার সরল-স্নিগ্ধ পরিবেশে।
নাছিমা আক্তারের শিক্ষাজীবন শুরু হয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষার্থী ১৯৮৫ সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ভর্তি হন বোয়ালমারি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে, যেখান থেকে ১৯৯১ সালে এস.এস.সি পাশ করেন। মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে। ১৯৯৪ সালে এইচ.এস.সি পাশ করার পর তিনি উচ্চতর শিক্ষার জন্য ময়মনসিংহের খ্যাতনামা মমিনুন নেছা সরকারি কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হন। শিক্ষা, ধর্ম, ও নৈতিকতা – এই তিন মূল ভিত্তিকে সামনে রেখে মোছাঃ নাছিমা আক্তার শুধু নিজের জীবনই গড়েননি, বরং গড়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার এক শিক্ষাঙ্গন। তিনি যেমন নিজে ধর্ম ও শিক্ষায় এগিয়ে ছিলেন, তেমনি তাঁর সন্তানদেরও গড়ে তুলেছেন আদর্শ নাগরিক হিসেবে। নাছিমা আক্তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন মোঃ লুৎফুর রহমানকে, যিনি একজন সম্মানিত ব্যাংক কর্মকর্তা। তাঁর শ্বশুর মোঃ আরজ আলী এবং শ্বাশুড়ি মোছাঃ রাবেয়া খাতুনের আদর-স্নেহে গড়ে উঠেছে তাঁর সংসার জীবন। এ গ্রামের মানুষ দিয়েছে আদর, স্নেহ ও ভালোবাসা। শিক্ষায় অনগ্রসর বিশেষ করে গ্রামের মহিলারা ইসলামী জ্ঞান নাই বল্লেই চালে, সে জস্য গ্রামের মানুষকে শিক্ষার আলো পৌছেঁ দেওয়ার তাগিদ অনুভব করেন।
পৃথিবীর বুকে যুগ পরম্পরায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মাঝে অন্যতম ও সর্বোত্তম প্রতিষ্ঠান হচ্ছে কাওমী মাদ্রাসা। যার নির্মাতা ও প্রতিষ্ঠাতা হলেন মহান স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ থেকে প্রেরিত মানবতার মহান অগ্রদূত হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অমীয় সূধা পান করে তৃপ্ত হয়েছেন হযরত ইবনে আব্বাস রাঃ, হযরত ইবনে মাসউদ রাঃ, হযরত আবু হুরায়রা রাঃ। সৃষ্টি হয়েছেন হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহু আলাইহিম প্রমুখ আইম্মায়ে কেরাম।কাওমী মাদ্রাসা প্রকৃত আদর্শ মানব তৈরীর সুনিপুণ কারখানা। যে কারখানা থেকে তৈরী হয়েছেন হযরত ইমাম গাজালী, মুহাদ্দিসে দেহলভী, মুহাজিরে মাক্কী রাহিমাহুমুল্লাহু আলাইহিম এর মত বিখ্যাত ব্যক্তিরা। যারা জাতির ক্রান্তি লগ্নে ইংরেজ বেনিয়াদের হাত থেকে ধর্ম দেশ ও জাতিকে বাঁচাতে গড়ে তুলেন “দারুল উলূম দেওবন্দ” মাদ্রাসা এবং দারুল উলূম দেওবন্দকে কেন্দ্র করে গড়ে উঠে হাজার হাজার কাওমী মাদ্রাসা।
“মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা” একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদরাসার প্রতিষ্ঠাতা জনাবা নাছিমা আক্তার সাহেবান সদকায়ে জারিয়া, নেক আশায়, পরকালে মুক্তির আশায় নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত। তাহার একনিষ্ঠ পরিশ্রমে দ্বীনি তা’লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত আঞ্জাম দিতে ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানাধীন ৩নং নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে অবস্থিত। ২০২২ ঈ. সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, মাদরাসাটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি আরো বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে –
হিফজ রিভিশান
কওমি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা
স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প বিশুদ্ধ পানি সরবরাহ
সাধারণ মেহমানখানা
বাইতুল হিকমাহ্ সমাজ কল্যান পাঠাগার (পাবলিক লাইব্রেরী)
হজ্ব প্রশিক্ষণ কর্মশালা বয়স্কা নারীগনের নূরাণী কোরআন শিক্ষা প্রকল্প
মুআল্লিমা (শিক্ষিকা) প্রশিক্ষণ কর্মশালা
তাবলীগ ইত্যাদি ধর্মীয় ও সামাজিক কাজের আঞ্জাম দিয়ে আসছে।

